শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ার কর্মধায় উপ-নির্বাচনে পঞ্চম বারের মতো চমক দেখালেন সাইদুল

হাসান আল মাহমুদ রাজু
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

কুলাউড়ার  কর্মধা ইউনিয়নের ৬ নং ওয়াডের্র মেম্বার পদে উপ-নির্বাচনে পঞ্চম বারের মতো বিজয়ী হয়ে চমক দেখালেন সাইদুল ইসলাম।

২৫ মে বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত কর্মধা ইউনিয়নের উপ-নির্বাচনে মেম্বার পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম বারের মতো মেম্বার পদে মোরগ প্রতীক নিয়ে ৮২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. শহীদ মিয়া টিউবওয়েব প্রতীক নিয়ে ৮১৪ ভোট পেয়েছেন। নির্বাচনে অংশগ্রহণকারী অন্য প্রার্থী মোজাম্মেল হক লিটন আপেল মার্কা নিয়ে ৬৫ ভোট ও সায়েদ মিয়া ফুটবল মার্কা নিয়ে ৬০ ভোট পান।

৬নং ওয়ার্ডের মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে মোট ২৫৩৯ ভোটের মধ্যে কাস্টিং ভোটের সংখ্যা ১৭৬২।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আহসান ইকবাল জানান, কর্মধা ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে শূন্য পদে উপ-নির্বাচনে মোট ৪ জন প্রার্থী অংশ নিয়েছেন। ২৫ মে বৃহস্পতিবার কর্মধা ইউনিয়নের মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবাধ ও শান্তিপূর্ণভাবে সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোট দিয়েছেন উক্ত উপ-নির্বাচনে।

উল্লেখ্য, কর্মধা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুল হক হারুন গত ৩১ জানুয়ারি আকস্মিক মৃত্যুবরণ হলে এই ওয়ার্ডটি শূন্য ঘোষনা করা হয়।

বিজয়ী প্রার্থী সাইদুল ইসলাম এক প্রতিক্রিয়ায় জানান, ইভিএম এর মাধ্যমে ভোটাররা অতি সহজে ভোটদান করেছেন। একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন, প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, এলাকার যারা আমাকে নির্বাচিত করেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি এলাকার উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপনাদের পাশে থেকে কাজ করে যাব।

নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেন সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh