শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা

সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কুরবানি ঈদের তারিখ প্রকাশ করেছে সৌদি আরব। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী রবিবার (১৯ জুন) সন্ধ্যায় দেশটিতে জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৮ জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহ।

চাঁদ দেখা অনুসারে আগামীকাল সোমবার (১৯ জুন) থেকে জিলহজ্জ মাস শুরু হবে। আরবি বছরের ১২তম ও শেষ মাস জিলহজ। ঈদুল আজহার প্রথম দিন জিলহজের দশ তারিখ পালন করা হয়। প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh