শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

১০ বছর থেকে পালিয়ে থাকা ডাকাত সর্দার এমরান গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়া থানাপুলিশের বিশেষ অভিযানে পলাতক ডাকাত সর্দার ইমরান হোসেন ওরফে এমরানকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এমরান উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের কুটি মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন , এমরান প্রায় ১০ বছর যাবত পালিয়ে কুমিল্লা, ফেনী, চট্রগ্রাম, কক্সবাজার জেলাসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছিলো।
গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলার রামু থানাধীন চাইন্দা ছরারকুল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইমরান হোসেন ওরফে এমরানকে গ্রেপ্তার করে।
ওসি আরও বলেন , গ্রেপ্তার এমরানের বিরুদ্ধে ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলাসহ মোট ৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh