মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

মধুবনের বাসি মিষ্টি খেয়ে ডায়রিয়া , ভ্রাম্যমাণ আদালতের জরিমানা লাখ টাকা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ার পৌরশহরে অবস্থিত মধুবনের পঁচা-বাসি মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়েন যুক্তরাজ্য প্রবাসীসহ ৫জন ক্রেতা। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান ও খাদ্য নিরাপত্তা অধিদপ্তর মৌলভীবাজার কাযালয়ের কর্মকর্তা সৌরভ রায় সরেজমিনে সেই প্রতিষ্ঠানে গিয়ে পঁচা-বাসি মিষ্টি বিক্রির সত্যতা পান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মধুবনের বিক্রির জন্য পঁচা-বাসি মিষ্টি জব্দ ও এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, কুলাউড়া পৌর শহরের বাসিন্দা আশরাফুল ইসলাম খান হিরোসহ তার যুক্তরাজ্য প্রবাসী স্বজন রোববার মাওলানা জুবায়ের আহমদের মালিকানাধীন প্রতিষ্ঠান মধুবন থেকে সন্দেশ ক্রয় করেন। পরে সেটি খেয়ে তিনিসহ ৫জন সাথে সাথে পেটের পীড়ায় অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি আশরাফুল ইসলাম খান উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে সোমবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান ও খাদ্য নিরাপত্তা অধিদপ্তর মৌলভীবাজার কাযালয়ের কর্মকর্তা সৌরভ রায় ওই প্রতিষ্ঠানে গিয়ে পঁচা-বাসি মিষ্টি বিক্রির জন্য রাখা হয়েছে দেখতে পান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পঁচা মিষ্টি জব্দ করে নষ্ট করেন এবং মধুবনের কুলাউড়া শাখার ব্যবস্থাপক দিলদার উদ্দিনকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় কুলাউড়া থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানান, মুধবন কুলাউড়া শাখার সন্দেশ খেয়ে ৫জন অসুস্থ ভুক্তভোগীদের এমন অভিযোগ পেয়ে সরেজমিনে সেখানে যাই। সেখানে বিক্রির জন্য রাখা কয়েক কেজি মিষ্টি ও সন্দেশ বাসি পাই। সেগুলো জব্দ করে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ১ লাখ টাকা জরিমানা করি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh