সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় নির্মাণাধীন ৪তলা একটি ভবন থেকে ইট পড়ে মনাফ মিয়া (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি নির্মাণাধীন ওই ভবনে কাজ করতেন।
সোমবার (২ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজারে এ ঘটনা ঘটে। নিহত মনাফ ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকেরগ্রামের আব্দুস সোবহানের ছেলে।

এ বিষয়ে নিহত মনাফের ভাগনা মামুন জানান, চৌধুরী বাজার এলাকায় টিপু মিয়ার নির্মাণাধীন ৪তলা ভবনের নিচে কাজ করছিলেন তার মামা মনাফ মিয়া। হঠাৎ উপর থেকে তার মাথায় ইট পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি,  পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh