রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

কুলাউড়ায় নাদেল, বড়লেখায় সাহাব উদ্দিন নৌকার মাঝি হচ্ছেন

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ রোববার । দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই তালিকায় মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে মো. শাহাব উদ্দিন এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। এতে বিভিন্ন আসনে নতুন মুখ যেমন এসেছেন, তেমনি বাদও পড়েছেন পুরোনো বিতর্কিতরা। তবে জনগণের ভোটে বিজয়ী হতে পারবেন এমন প্রার্থীদের কাউকেই বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছে দলের বিভিন্ন সূত্র।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh