সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

পোশাকশিল্প খারাপ সময় পার করছে: বিজিএমইএ

ফারজানা আহমেদ
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশের পোশাক শিল্প খারাপ কঠিন সময় পার করছে। এ শিল্পটিকে টিকিয়ে রাখার জন্য সব অংশীজনদের উচিত হবে শিল্পটিকে নিজ নিজ অবস্থান থেকে নিবিড় সহযোগিতা প্রদান ও সমন্বিত প্রচেষ্টা গ্রহণ। 

বুধবার (৬ ডিসেম্বর) চট্টগ্রামে বিজিএমইএ কার্যালয়ে পোশাক শিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিজিএমইএ সভাপতি বলেন, বৈশ্বিক অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং এর ধারাবাহিকতায় বাংলাদেশের পোশাক শিল্পের চ্যালেঞ্জগুলো তুলে ধরে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আবির্ভূত চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠা এবং শিল্পের একটি উজ্জ্বল ভবিষ্যত তৈরি করার জন্য যৌথ প্রচেষ্টা এবং দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া অপরিহার্য।

মতবিনিময় সভায় বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এসএম মান্নান কচি, সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম, মো. নাসির উদ্দিন, রাকিবুল আলম চৌধুরী এবং পরিচালকরা, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার এসোসিয়েশনের সহসভাপতি খায়রুল আলম সুজন, চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ারডিং এজেন্টস এসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন, বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস এসোসিয়েশনের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কন্টেইনার শিপিং এসোসিয়েশনের চট্টগ্রামের প্রতিনিধি এনামুল হক, বার্থ অপারেটর ওনার্স এসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী, চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সহসভাপতি লুৎমিলা ফরিদসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh