বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে তাদেরকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কারাগারে প্রেরণ করা হয়।
এ সময় তাদের কাছে থাকা ৩টি লোহার রামদা, ১টি কুড়াল, ১টি কাঠের রুল, ১টি লোহার দা ও ২টি কালো রংয়ের প্লাস্টিকের টর্চলাইট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুলাউড়া পৌর এলাকার বাসিন্দা সেলিম মিয়া (৪০), জাহিদুল ইসলাম (২৯) ও মো. সেলিম আহমদ (৪২)।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে এসআই দেবাশীষ তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় ওই ইউনিয়নের আছুরিঘাট এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়েরের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh