সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও বন্যার্তদের খাবার বিতরণ করেছেন ড.সাইফুল আলম চৌধুরী পরিবার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, বন্যা আক্রান্ত দু:স্থ অসহায় মানুষের মাঝে দুপুরের খাবার বিতরন ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি, যুক্তরাজ্য জিয়া পরিষদের সভাপতি ও কুলাউডা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরীর পরিবারের পক্ষ থেকে ২৪ জুন (সোমবার) কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হাসিমপুর উনার গ্রামের বাড়িতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সহ-সভাপতি মতিউর রহমান(সেফুল), বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ চৌধুরীর সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল মুহিত সোহেল , কুলাউড়া উপজেলা বিএনপির নেতা আব্দুর নুর চৌধুরী হীরাপ্রমুখ। পরে এক ভিডিও বার্তায় ড.সাইফুল আলম চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকে। আজ বাংলাদেশ ভালো নেই। দেশ নায়ক তারেক রহমান মানুষকে ভালো থাকার স্বপ্ন দেখিয়েছেন। দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন দেখিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ এই সরকার মেরে ফেলার চক্রান্ত করছে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে অতিদ্রুত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সু-চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি জানাই এবং উনার আশু রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চাই। আমাদের পরিবারের পক্ষ থেকে প্রতি বছর আমরা বন্যার্তসহ অসহায় মানুষদের রান্না করা ও শুকনো খাবার পরিবেশন করে থাকি যারা বাড়িতে আসতে পারবে না স্বেচ্ছাসেবক দিয়ে তাদের বাড়ি পৌছাই এবার ও আমরা গত ২৩ জুন থেকে শুরু করেছি আমাদের খাবার বিতরণ কর্মসূচী চলমান থাকবে আমাদের বাবার প্রচলিত নিয়ম ধারাবাহিক ভাবে চলমান রয়েছে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। এ ছাড়াও আমরা অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছি । পরে মোনাজাত পরিচালনা করেন হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও: হারিস উদ্দিন আহমদ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh