সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

বাধ্যতামূলক অবসরে সাবেক এসবিপ্রধান মনিরুল ও ডিএমপির কমিশনার হাবিবুর

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

পুলিশের ঊর্ধ্বতন পদে থাকা দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

বাধ্যতামূলক অবসরপ্রাপ্তরা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব থেকে মো. মনিরুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়। তাকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে তার পদ থেকে আগেই সরিয়ে দেওয়া হয়। নতুন করে তাকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছিল।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh