বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় ২ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

মো. মহি উদ্দিন
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

 

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক(ইনক) এর সহযোগীতায় কুলাউড়ায় বন্যাদুর্গত এলাকার ২ শতাধির পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

(০৩ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ অর্থ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, টিবিএফ’র চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম,সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম খান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন,অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার সুলতান আহমদ, প্রেসক্লাবের সহ সম্পাদক তাজুল ইসলাম, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি আশরাফুল ইসলাম জুয়েল, অনুলিপি কুলাউড়ার প্রতিষ্টাতা আশিকুল ইসলাম বাবু,মানব ঠিকানার রিপোর্টার আব্দুছ ছালিক।

উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে ২ শত জনকে নগদ ১ হাজার করে মোট ২ লক্ষ টাকা উপহার দেওয়া হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh