শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি সর্ব মহলে প্রসংশা কুড়িয়েছে

এইচ ডি রুবেল
  • আপডেট : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেন সমিতির গঠন মুলক কর্মকাণ্ড সর্ব মহলেই প্রসংশিত হচ্ছে। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের কল্যানেও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি কাজ করে যাচ্ছে। বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে ব্যবসায়ী সমিতি দল মত নির্বিশেষে সকলের আস্থার জায়গায় পরিনত হয়েছে।

৫ ডিসেম্বর রবিবার রাত ৮ টায় কুলাউড়া পৌরসভা হল রুমে সমিতির সভাপতি বদরুজ্জামান সজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ,ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খন্দকার লুৎফুর রহমান, সদস্য সচিব অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতই, রবির বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সহ সভাপতি মাসুক আহমদ, সম্পাদক মাসুদ রানা আব্বাস প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সিনিয়র সহ সভাপতি হাজি রফিক মিয়া ফাতু, ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি,বিশিষ্ট ব্যবসায়ী শেলুর রহমান, হাজি আবুল কালাম, হাজি সুলেমান হোসেন, মোঃ আব্দুল আউয়াল, আব্দুল কাইয়ুম মিন্টু, ডাঃ ননী গোপাল নিজামুল হক,সাইদুল হক মিতুল সহ বিভিন্ন ওয়ার্ড এর ব্যবসায়ীবৃন্দ।

সভার শুরুতেই কালামে পাক থেকে তিলাওয়াত করেন দপ্তর সম্পাদক ডাঃ কুতুবউদ্দিন, শোক প্রস্তাব পাঠ করেন সমিতির সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, বিগত এক বছর এর আয় ব্যায় উপস্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক এর রিপোর্ট উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh