শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কানাডায় নিজ জন্মস্থান কুলাউড়ার নামে গাড়ির প্লেট নাম্বার করে প্রশংসায় ভাসছেন প্রবাসী মুন্না

তানিম ইকবাল চৌধুরী
  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নাম আর সংখ্যার মাঝে একটা বাংলা বর্ণ জুড়ে দেয়া হয় গাড়ির নম্বর প্লেটে। এই বর্ণ দিয়ে ঠিক কী বুঝানো হয়, তা কি কখনো ভেবে দেখেছেন? তেমনিভাবে কানাডার ডেনফোর্থে তরুণ প্রবাসী সারোয়ার হোসেন চৌধুরী মুন্না সম্প্রতি একটি গাড়ি ক্রয় করেন এবং নিজের শখের ওই গাড়িতে কানাডার কোন নাম্বার প্লেট ব্যবহার না করে নিজ জন্মস্থান কুলাউড়াকে ভালোবেসে সেই নামটি গাড়িতে সংযুক্ত করেছেন। নিজ জন্মমাটি বাংলাদেশের কুলাউড়া উপজেলাকে কানাডার মতো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশে তুলে ধরতে এবং কুলাউড়া নামটি ছড়িয়ে দিতে নিজের পরিশ্রম করা অর্থ দিয়ে কানাডা সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে নিজ উপজেলা “কুলাউড়া” নামটি গাড়ির নাম্বার প্লেটটি প্রতিস্থাপন করেন। এতে তার প্রশংসা করছেন কানাডার ডেনফোর্থে বসবাসরত কুলাউড়ার প্রবাসীরা। এখন থেকে কানাডার ডেনফোর্থসহ বিভিন্ন শহরে দেখা মিলবে কুলাউড়া লেখা নাম্বার প্লেটের গাড়ি।
কানাডার ডেনফোর্থে বসবাসরত প্রবাসী তরুণ সংগঠক তানিম ইকবাল চৌধুরী জানান, কানাডার মতো উন্নত রাষ্ট্রে নিজ জন্মমাটি কুলাউড়াকে ভালোবেসে আমার বন্ধু প্রবাসী মুন্না প্রায় ৩ লক্ষ টাকা কানাডা সরকারকে প্রদান করলে তার গাড়ির প্লেটে কুলাউড়া নামটি যুক্ত করা হয়েছে। এতে কানাডায় কুলাউড়ার সকল প্রবাসী ভাই-বোনদের প্রশংসায় সিক্ত হচ্ছেন মুন্না। প্রতিদিন তার গাড়িতে অনেকে সেলফি ছবিও তুলছেন।
উল্লেখ্য, সারোয়ার হোসেন চৌধুরী মুন্না কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার এলাকার বাসিন্দা আব্দুস শহিদ চৌধুরীর ছেলে। প্রায় বছর দেড়েক আগে মুন্না উন্নত জীবনের আশায় কানাডায় পাড়ি জমান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh