মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়া ২ দিন ব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুই দিনব্যাপী উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী এবং ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। দু’দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলায় উপজেলার ২১টি স্কুল-কলেজ ও বিভিন্ন দপ্তরসহ মোট ২৯টি স্টল অংশ নেয়।
৫ জানুয়ারি রোববার সকাল সাড়ে দশটায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিসিসিআইআর’র প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মোঃ অহেদুল আকবর। স্বাগত বক্তব্য দেন বক্তব্য দেন বিসিএসআইআর’র সাইন্টিফিক অফিসার নাতাশা নাফিসা হক। মুলপ্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআর’র সিনিয়র সাইন্টিফিক অফিসার সুমন চন্দ্র দেবনাথ। এসময় সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.আবু মাসউদ, কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো.মোহসিন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল মতিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিসিএসআইআর’র প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মো: অহেদুল আকবর বলেন, এই অনুষ্ঠান আয়োজনের মূল কারণ হলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান নিয়ে পড়াশোনার আগ্রহ সৃষ্টি করা। লাগসই প্রযুক্তির ব্যবহার করা এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠন করা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh