শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কাতারে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম পূর্ণাঙ্গ কমিটিতে কুলাউড়া পৌর ছাত্রদল নেতা রাজ ও ইব্রাহিম

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

মৌলভীবাজার জেলা জাতীয়বাদী ফোরাম কাতারের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ৩ জানুয়ারি কাতারের রাজধানী দোহার স্থানীয় একটি রেষ্টুরেন্টে কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে ফয়ছল আহমদকে সভাপতি, মো. সেলিম খানকে সাধারণ সম্পাদক ও আব্দুল ওয়াদুদ খোকনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট এক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমান উদ্দিন রাজ প্রচার সম্পাদক ও ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলীকে দপ্তর সম্পাদক মনোনীত করা হয়।
এক প্রতিক্রিয়ায় কুলাউড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক বলেন – দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এঁর নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদল অগ্র-সৈনিকের ভূমিকা পালন করেছে। প্রবাসে থেকেও অনেক ছাত্রদলের নেতাকর্মী পতিত সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো ইমান উদ্দিন রাজ ও ইব্রাহিম আলী তাদের মধ্যে অন্যতম যোদ্ধা। সম্প্রতি জুলাই-আগস্ট মাসের আন্দোলনে ছাত্রদলের ত্যাগ ছিল নজিরবিহীন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শুরু থেকেই ছাত্রদল পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা সাধারণ ছাত্রদের সাথে যুক্ত হয়ে আন্দোলনকে বেগবান করেছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh