শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ১৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- জুড়ী থানার পূর্ব বড় ধামাই গ্রামের মৃত আব্দুর রাজ্জকের পূত্র বর্তমানে কুলাউড়ার আহমদাবাদ এলাকার বাসিন্দা আছাদ উদ্দিন (৪২) এবং পূর্ব বড় ধামাই গ্রামের আতাউর রহমান আতই মিয়ার ছেলে বর্তমানে কুলাউড়ার সোনাপুর এলাকায় বসবাসকারী রিয়াজ উদ্দিন (৩২)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৬ জানুয়ারী রবিবার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই নাঈমুল হাসান, এএসআই আবু আহমেদ সুজনসহ কুলাউড়া পৌরসভাধীন আহমদাবাদ (নতুনপাড়া) গ্রামের সুলতান খানের বাসার ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী আছাদ উদ্দিনের বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।তারা দীর্ঘাদিন থেকে এ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh