মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

 

মহি উদ্দিন রিপন : মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) শাহ জহুরুল হোসেন। পরে একে একে পুলিশ প্রশাসন, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, জাসদসহ অন্যান্য সংগঠননের নেতৃবৃন্দরাও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়া ভাষাসৈনিক রওশানা আরা বাচ্চুর সমাধিস্থলেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল ৮টায় শহরে প্রভাতফেরি ও সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) শাহ জহুরুল হোসেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.নিবাস চন্দ্র পাল,  থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, পৌর আমির মো. রুহুল আমিন রইয়ব, বিএনপি নেতা মুরাদ আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি ও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা লিংকন তালুকদার,নাহিদুর রহমান, আদনান চৌধুরী, ইব্রাহিম আলী ও মো. জাকির প্রমুখ।

সভাশেষে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh