মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ

কুলাউড়া সরকারি কলেজে প্রয়াত অধ‍্যক্ষ আব্দুল হান্নানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল 

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

 

মৌলভীবাজারের কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সদ্য প্রয়াত ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ মো. আব্দুল হান্নানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ হলরুমে এ স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালামের সভাপতিত্বে সহকারী অধ্যাপক মশিউর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান শামীম আহমদ,
রাষ্ট্র বিজ্ঞানের বিভাগের  প্রধান সাহেদা খাতুন, অর্থনীতি বিভাগের প্রধান জমসেদ খান, প্রভাষক বদরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভুইয়া খোকন, সাংবাদিক মহি উদ্দিন রিপন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মৌসুম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আদনান চৌধুরী, মরহুমের ছেলে আবির হান্নান।
শেখ বদরুল ইসলাম রানা, কলেজ ছাত্রদল নেতা সাইদুর রহমান নিশান, রিয়াদ ইসলাম ইমন, সিয়াম আহমদ।
এ ছাড়াও প্রভাষক সিপার আহমদ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিলাদ মাহফিল শেষে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন কুলাউড়া গ্রাম মসজিদ-এর ইমাম হাফেজ আনোয়ার হোসেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh