শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

আজম জে চৌধুরীর সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

এইচ ডি রুবেল
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

কুলাউড়ায় ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী এর সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে সংগঠনের সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর নেতৃত্বে দেশের খ্যাতিমান শিল্পপতি আজম জে চৌধুরীর গ্রামের বাড়িতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সহ সভাপতি হাজি রফিক মিয়া ফাতু, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডাঃ কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, মহিলা বিষয়ক সম্পাদিকা সুফিরা রহমান ইতি,,ওয়ার্ড সম্পাদক, গৌছ মিয়া, ওয়ার্ড সদস্য, হায়দর আলী, মারুফ আহমদ জালাল প্রমুখ। ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান ও দেশের খ্যাতিমান শিল্পপতি কুলাউড়ার কৃতি সন্তান আজম জে চৌধুরী কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির গতিশীল কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে বলেন,সমিতির সকল কর্মকাণ্ডে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দে সিসি ক্যামেরা প্রদান সহ বিভিন্নভাবে সহযোগিতা করায় আজম জে চৌধুরীকে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আজীবন সদস্য ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh