বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসকের ঢেউটিন বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
Oplus_131072

 

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২ বান করে ডেউটিন সহায়তা বিতরণ করা হয়।
বিতরণকালে জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো সরকারের একটি অঙ্গীকার। সঠিক তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ জহুরুল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার প্রমুখ।

এ ছাড়া জেলা প্রশাসক উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh