বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ার সাবেক পুলিশ কর্মকর্তা ক্যশৈনুকে ডিএমপির বিশেষ পুরস্কার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

 

পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে উত্তেজিত জনতাকে (মব) নিয়ন্ত্রণ করার জন্য ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমাকে পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২১ মে) তাকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
এ সময় ডিএমপি কমিশনার বলেন, ওসি ক্যশৈনু মারমা পরিস্থিতি মূল্যায়ন করে অত্যন্ত দক্ষতা ও সহনশীলতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা করেছেন। তার এ পদক্ষেপ পুলিশ বাহিনীর সব সদস্যের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

ওসি ক্যশৈনু মারমা এর আগে মৌলভীবাজারের কুলাউড়া থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত ১৯ মে মধ্যরাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার ধানমন্ডির বাসায় ঢোকার চেষ্টা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা। এরপর ৯৯৯-এ ফোন দিয়ে সাহায্য চাইলে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা সেখানে আসেন।

এ সময় তারা গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের জন্য বলেন। কিন্তু মামলা না থাকায় ওসি গ্রেপ্তারে অপরাগতা প্রকাশ করলে ওই তিন নেতা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও বিশৃঙ্খলার চেষ্টা করেন।
একপর্যায়ে প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার ধানমন্ডির বাসায় ঢোকার চেষ্টা, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে মঙ্গলবার (২০ মে) এনসিপি নেতা হান্নান মাসউদ থানায় গিয়ে তার জিম্মায় ছাড়িয়ে আনেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh