বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
কুলাউড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
(বৃহস্পতিবার) ২৯ মে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, পুষ্টি সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুলাউড়ায় পুষ্টি সপ্তাহের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন। তিনি সপ্তাহব্যাপী পুষ্টি বিষয়ক নানা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, ডা. আবু বকর মোহাম্মদ নাসের, সাংবাদিক  এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক আজিজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক মাহফুজ শাকিল, শিক্ষক রুহুল আমিন ও মো: আব্দুল সালাম, এসআই মানিক মিয়া, সিএনআরএস প্রতিনিধি তৌহিদুর রহমান, অফিস সহকারী মো: সালাহ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh