সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

নতুন স্মার্টফোন সিটি হান্ড্রেডের যাত্রা শুরু

ফারজানা আহমেদ
  • আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো তাদের নতুন সিটি সিরিজের প্রথম স্মার্টফোন সিটি হান্ড্রেড। মাত্র ১১,৯৯০ টাকার মূল্যে বাজারে আসা এই স্মার্টফোনটি নতুন প্রজন্মের জন্য তৈরি। অত্যাধুনিক এআই প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্স- সব মিলিয়ে সিটি হান্ড্রেড তরুণদের জন্য দিচ্ছে স্টাইল, স্মার্টনেস ও স্পিডের এক অনন্য অভিজ্ঞতা।

‘সুপার ফান, সুপার স্ট্রং’ এ স্লোগান ধারণ করে আসা সিটি হান্ড্রেড কেবল একটি ডিভাইস নয়, এটি তরুণদের ডিজিটাল স্টাইল স্টেটমেন্ট। ৭.৬৫ মিমি প্রিমিয়াম ইউনিবডি ফ্রেমে তৈরি এই ফোনটি তার স্লিম ও স্লীক লুকে নজর কাড়বে সহজেই। ফোনটির ৬.৭৫ ইঞ্চির আল্ট্রা-ফ্ল্যাট ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৭০০ নিট ব্রাইটনেস ও ৮৩ শতাংশ রঙের ব্যাপ্তি দিনের আলোতেও চোখধাঁধানো ভিজ্যুয়াল নিশ্চিত করে।

আইটেল সিটি হান্ড্রেড ফোনটি রাফ ইউজারদের কথা মাথায় রেখে তৈরি। এটি আইপি৬৪ রেটেড ধুলো ও পানি প্রতিরোধী। ফোনটি ১.৫ মিটার উচ্চতা থেকে ২৫,০০০ মাইক্রো-ড্রপ টেস্টে উত্তীর্ণ হয়েছে এবং থাকছে ৬০ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি।তাছাড়া লিমিটেড স্টক হিসেবে ফ্রি ম্যাগনেটিক স্পিকার এবং ম্যাগনেটিক ব্যাক কভার পাওয়া যাবে।

৫২০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং চার বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকছে সিটি হান্ড্রেড-এ, যা নিশ্চিত করে দিনভর ব্যবহার ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা।

সিটি হান্ড্রেড-এর সবচেয়ে চমকপ্রদ দিক হলো এটি আইটেলের প্রথম স্মার্টফোন যেখানে রয়েছে ডিপসেক আর ওয়ান এআই মডেল। এই প্রযুক্তি ব্যবহারকারীদের দিচ্ছে টেক্সট থেকে ওয়ালপেপার তৈরি, পছন্দের ছবিকে স্টাইলাইজ, ইনস্ট্যান্ট অনুবাদ, ইমেজ-টু-টেক্সট, এআই ভয়েস স্ন্যাপ, এআই লেখালেখি, কল নয়েজ রিডাকশন এবং এক ক্লিকে অনলাইন খোঁজসহ নানা স্মার্ট ফিচার।

তরুণরা এখন আইটেলের স্মার্টফোনের মাধ্যমে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা উপভোগ করতে পারবে। প্রযুক্তি কেবল ব্যবহারযোগ্য উপকরণ নয়, তাদের জীবনযাত্রার অপরিহার্য অংশে পরিণত হচ্ছে। আইটেল স্মার্টফোন স্মার্ট লাইফস্টাইলকে সহজ, সাশ্রয়ী এবং সবার জন্য গ্রহণযোগ্য করে তুলেছে।

সিটি হান্ড্রেড এমন একটি ডিভাইস যা তরুণদের আত্মবিশ্বাস বাড়াতে, নিজেদের স্বতন্ত্রভাবে প্রকাশ করতে এবং প্রযুক্তিকে দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh