বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

মৌলভীবাজারে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ

পলি রানী দেবনাথ
  • আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫

 

কৃষিতে আরো উন্নত স্বনির্ভর বাংলাদেশ গড়তে এবং আধুনিক মানসম্পন্ন ফসল উৎপাদনের লক্ষ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে সিলেট ডিভিশনের মৌলভীবাজার জেলায় ৬৪ জন কৃষককে ২ কেজি করে ১ শত ২৮ কেজি উন্নত মানসম্পন্ন আমন ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। আজ (০২ জুন) সোমবার বিকালে মৌলভীবাজার সদর উপজেলার খালেকাবাদ ব্র্যাক শাখা কার্যালয়ে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মাঝে ব্র্যাক আমন বীজ সম্পর্কে সংক্ষিপ্ত প্রশিক্ষন দেয়া হয় এবং এই আমন ধান উৎপাদনে কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। এসময় বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক শ্রীমঙ্গল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ জিয়াউর রহমান , ব্র্যাক জেলা সমন্বয়ক এলিমেন্ট হাজং , এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ আব্দুর রাশেদ,শাখা ব্যবস্থাপক লিটন রায় ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইউনুছ , বিডিইউ বাবুল কৃষ্ণ দাসসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় প্রান্তিক কৃষকরা বিনামূল্যে ব্র্যাকের আমন ধানের বীজ পেয়ে উপস্থিত সকলেই ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ব্র্যাক দাবি কর্মসূচির এমন মহৎ উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh