বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ঈদ উদ্‌যাপন করবেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান 

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল  ঈদুল আজহা নিজ এলাকা মৌলভীবাজার-২ আসনের কুলাউড়ায় উদ্‌যাপন করবেন। এ উপলক্ষে তিনি তিন দিনের সফরে কুলাউড়া ও বড়লেখা উপজেলায় অবস্থান করবেন।
শুক্রবার (৬ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামির আলী জানান, কেন্দ্রীয় আমিরের সফরসূচি অনুযায়ী ঈদের দিন শনিবার (৭ জুন) সকাল ৮টায় তিনি তার নিজ গ্রাম ভাটেরা ইউনিয়নের তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে ঈদের জামায়াতে অংশ নেবেন। একই দিন বাদ মাগরিব কুলাউড়া পৌরসভা মিলনায়তনে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
সফরের দ্বিতীয় দিন রবিবার (৮ জুন) দুপুর ১২টায় কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং বাদ মাগরিব কর্মধা ইউনিয়নের কাঁঠালতলী বাজারে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।
তৃতীয় দিন সোমবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় বড়লেখা বাজারে (ইসলামী ব্যাংকের সামনে) ঈদ পুনর্মিলনী এবং বিকেল সাড়ে ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে অমুসলিমদের নিয়ে আয়োজিত সমাবেশে অংশ নিবেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh