মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কুলাউড়ায় প্রশাসনের উদ্যোগে ৯ ভূমিহীন পরিবার পেলো খাস জমি 

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়ায় সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের উদ্যোগে ৯টি ভূমিহীন পরিবারকে খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে এসব পরিবারের হাতে জমির দলিল হস্তান্তর করা হয়।কুলাউড়া হোটেল বুকিং
প্রতিটি পরিবারকে ১০ শতক করে খাস জমি দেওয়া হয়েছে। উপকারভোগী পরিবারগুলো হলেন- ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া মৌজার গিতাংশু দাস, ঝষিকেশ দাস, সুশীল দাস; টিলাগাঁও ইউনিয়নের লংলা টি.ই মৌজার ওয়ারিছ মিয়া, মো. আকবর উদ্দিন, মো. মিছবাহ উদ্দিন এবং কর্মধা ইউনিয়নের মুরইছড়া টি.ই মৌজার মো. মিছবাহ উদ্দিন, আব্দুল মুতলিব ও মো. সিদেক আলী।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, প্রকৃত ভূমিহীনদের যাচাই-বাছাই করে সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh