মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

হাজীপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা: গরু চোরদের কঠোর হুশিয়ারি

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে দফায় দফায় গরু চুরির ঘটনায় জোর তৎপরতা শুরু করেছে কুলাউড়া থানা পুলিশ।

(রোববার) ৩১ আগষ্ট সন্ধ্যায় হাজীপুর ইউনিয়নের পাবই রেলগেইট বাজারে অনুষ্ঠিত হয় বিট পুলিশিং সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক গরু চোরদের হুশিয়ারি দিয়ে বলেন, হাজীপুর ইউনিয়ন সহ কুলাউড়া উপজেলায় গরু চুরি বন্ধে শিগগির কঠোর ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি অন্যান্য অপরাধীদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমেদ চৌধুরী বুলবুল এর সভাপতিত্বে এবং প্রবাসী রফিক আহমেদ সামাদ এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জান হেলাল মেম্বার, এডভোকেট আব্দুল মতলিব, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা এসব গরু চুরির ঘটনায় স্থানীয় একটি মহল জড়িত আছে অভিযোগ করে এদের খোঁজে বের করার দাবি জানান।

উল্লেখ্য শনিবার গভীর রাতে হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামের আব্দুল মছব্বির এবং ২৬ আগস্ট পাবই গ্রামে ডাক্তার মুজিবুর রহমান এর বাড়ি থেকে দুই দিনে ৫ দিনের ব্যবদানে ৮ টি গরু চুরি হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh