বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
 মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয কর্তৃক স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরী (ম্যান্ডেলার) মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কুলাউড়া উপজেলার জন সাধারণের উদ্দেশে এক বিবৃতিতে তিনি বলেন, তাঁর মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে প্রতিপক্ষ একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ও গুজবমূলক তথ্য ছড়িয়ে যাচ্ছে।
বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, মনোনয়নপত্র সংক্রান্ত যে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল, তা নিয়ম অনুযায়ী সংশোধনের প্রক্রিয়ায় রয়েছে। এ বিষয়ে কেউ অতি উৎসাহী বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
তিনি কুলাউড়াবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দয়া করে কেউ কোনো ধরনের গুজবে কান দেবেন না। সবাই শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য ধারণ করুন। আপিলের মাধ্যমে তার মনোনয়নপত্র ফিরে পাবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। সর্বপরী তিনি সকলের সহযোগিতা ও সচেতনতা অব্যাহত রাখার আবেদন জানান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh