রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

ইউক্রেনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের পাশে থাকবে আয়েবা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২

চলমান ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করবে ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও মহাসচিব কাজী এনায়েত উল্লাহর পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি ফখরুল আকম সেলিম, জিননুরাইন জায়গীরদার, আহমেদ ফিরোজ, জয়েন্ট ট্রেজারার শরিফ আল মমিন, বিজনেস অ্যাফেয়ার্স সেক্রেটারি শুভ্রত ভট্টাচার্য শুভ, কালচারাল সেক্রেটারি এমদাদুল হক স্বপন, বাংলাদেশের কো-অর্ডিনেটর তানভীর সিদ্দিকী, তাপস বড়ুয়া রিপন ও মাহারুল ইসলাম মিন্টু।

সভায় প্রবাসী ও বাংলাদেশে উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত হয়। তারমধ্যে এ বছরের ১৭ ও ১৮ সেপ্টেম্বর চেক রিপাবলিকের রাজধানী প্রাগে আয়েবার তৃতীয় গ্র্যান্ড কনভেনশন আর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের রাজধানী ঢাকায় সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন।

এছাড়াও ইউরোপ ও বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের সম্পৃক্ততা বাড়াতে চলতি বছরের জুনে ইউরোপিয়ান বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠনকল্পে প্যারিসে একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে।

আয়েবার এই ২০তম সভায় স্বাগতিক দেশ ফ্রান্স ছাড়াও ইতালি, স্পেন, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশের আয়েবার নির্বাহী সদস্যরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh