রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

বাড়ছে রেমিট্যান্স প্রবাহ, ছাড়িয়ে যেতে পারে ২০০ কোটি ডলার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২

টানা পাঁচ মাস কমার পর ডিসেম্বর ও জানুয়ারিতে প্রবাসী আয় সামান্য বাড়লেও ফেব্রুয়ারিতে ফের হোঁচট খায়। তবে চলতি মার্চ মাসে আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে গতি ফিরেছে। এ মাসের প্রথম ১৬ দিনে ১০৩ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি টাকায় (প্রতি এক ডলারের দাম ৮৬ টাকা হিসাবে) যার আনুমানিক পরিমাণ প্রায় ৮ হাজার ৮৫৮ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, চলমান এই ধারা অব্যাহত থাকলে চলতি মার্চ মাস শেষে আয়ের পরিমাণ ২০০ কোটি ডলার বা ১৭ হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, চলতি মাসের প্রথম ১৬ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা ২২ কোটি ৯৭ লাখ ডলার পাঠিয়েছেন। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ৬৮ লাখ ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৯২ লাখ ডলার। ইসলামী ব্যাংকসহ ৪২টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮২ কোটি ১৮ লাখ ডলার। আর পাঁচটি বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪১ লাখ ৬০ হাজার ডলার। ২০২১-২০২২ অর্থবছরের ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৪৪ কোটি ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কম। ২০২০-২০২১ অর্থবছরে প্রথম আট মাসে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৬৪০ কোটি ডলার।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh