মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁও বাজারে ৫০ পিস ইয়াবাসহ বিপ্লব ধর বিজয় (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ মার্চ) রাতে তাকে টিলাগাঁও বাজারে তার দোকান মা মিষ্টি ঘর হতে মাদক বিক্রি অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিপ্লব টিলাগাঁওয়ের খন্দকার গ্রামের বিধান ধরের ছেলে।

জানা গেছে, বুধবার রাতে কুলাউড়া থানার এসআই অপু দাস গুপ্ত ও এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ টিলাগাঁও বাজারে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে টিলাগাঁও বাজারে ইয়াবা বিক্রির সময় বিপ্লবকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, বিপ্লব দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত। বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় সে ইয়াবা বিক্রি করত। ২৩ মার্চ বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh