শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় মাটি চাপায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

এম এ আহাদ
  • আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় মাটির গর্তে পাখির বাসা খুঁজতে গিয়ে মাটি চাপায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ইসলাম নগর গ্রামের আব্দুস সালামের ছেলে নাহিদ আহমদ (১২), আব্দুল করিমের ছেলে কবির হোসেন (৯) এবং তসিবুর রহমানের ছেলে সুমন আহমদ (১৩)।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য বদরুল হক জানান, ইসলামনগর এলাকায় একটি পাহাড়র থেকে মাটি কেটে কে বা কারা গর্ত করে রেখেছিলো। ওই স্থানে পাখির বাসা খুঁজতে গিয়ে মাটিচাপা পড়ে এই তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিকালে একই এলাকার শিশুরা ওই স্থানে খেলতে গিয়ে মাটিচাপা পড়া একজনের হাত দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিশুদের আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর কান্নায় পুরো ভাটেরা এলাকা শোকে পরিনত হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, শুনেছি মাটিচায়ায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই আছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh