বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

কুলাউড়ায় সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে অর্থ সহায়তা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় অগ্নিদগ্ধ ১০ পরিবার ও টিলা ধসে মৃত তিন শিশুর পরিবারে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের হাতে দশ হাজার টাকার চেক তুলে দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সফি আহমদ সলমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের সাদিপুর গ্রামের ০৬ (ছয়) টি বসতঘর, পৌর এলাকার ০৪ (চার) টি বসতঘর পুড়ে যায়। এতে বেশ ক্ষতির সম্মুখীন হোন বাসিন্দারা। এদিকে ভাটেরার ইসলামগরে টিলা ধ্বসে মারা যাওয়া ০৩ (তিন) জন শিশুর পরিবারকেও আশ্বাস অনুযায়ী প্রতিটি পরিবারের নিকট এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh