শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল সম্পন্ন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে দলের দপ্তর সম্পাদক মো. আলী চৌধুরী তরিকের পরিচালনায় ইফতার মাহফিল পূর্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও সম্পাদক আসম কামরুল ইসলাম।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভা মেয়র উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কুলাউড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুছ ছালাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখইসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করা হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা সোহরাব হোসেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh