শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

কুলাউড়ায় মে দিবসে নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার সম্পন্ন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ১ মে, ২০২২

মহান মে দিবস আজ (০১ মে)। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার এক দিন।শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ঐতিহাসিক এই দিনটিকে বিশ্বব্যাপী মে দিবস হিসেবে উদযাপিত হয়। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন, মহান মে দিবস উপলক্ষে কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ২৩৬৮ কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে রবিবার ১ মে বিকাল ৪ ঘটিকায় কুলাউড়া চৌমুহনীস্থ জব্বার ম্যানসনে নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মোক্তার এর সভাপতিত্বে ও সদর ইউনিয়ন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক তারেকুল ইসলামের পরিচালনায় শ্রমিকদের মাঝে সেফটি সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আই ডি ই বি আহ্বায়ক প্রকৌশলী মো: কামরুজ্জামান বিশেষ হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আই ডি ই বি সহ সভাপতি প্রকৌশলী আলতাফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী মিফতা উদ্দিন বুলবুল, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সৈয়দ আবুল কালাম, অর্থ সম্পাদক প্রকৌশলী ফজলুল আফতাব,

উপদেষ্টা প্রকৌশলী শিহাব উদ্দিন শিবলু, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক সেবু মিয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জলিল,সহ সাংগঠনিক ইয়াকুব আলী সাজু, সমাজ কল্যাণ সসম্পাদক আজির আলী, অর্থ সম্পাদক রউফ আহমেদ শিবলু, সহ ক্রীড়া সম্পাদক, হারুন মিয়া, সদস্য কাওসার মাহমুদ ভুট্টো প্রমুখ, এ ছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি / সম্পাদক সহ উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা ও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি তার বক্তব্য বলেছেন কুলাউড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি / সম্পাদকের নিকট শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে,২০০ শত শ্রমিকের মধ্যে সেফটি সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়েছে শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য আমরা কুলাউড়া নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইতিমধ্যে অনেক সাহায্য তহবিল গঠন করে তাদের সহযোগিতা করে আসছি আগামীতে শ্রমিকদের
কল্যাণে কাজ করে যাবো।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh