রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক ২

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, শুক্রবার (২০ মে) রাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়ের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পৃথিমপাশা ইউনিয়নে অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার এসআই হারুনুর রশীদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া সিএনজি স্ট্যান্ড থেকে মাদক ব্যবসায়ী শিকড়িয়া নিবাসী ফরিদ আলী (৪০) ও আবুল কালাম (৩৫) কে ১৭ বোতল ভারতীয় ভোদকা মদসহ গ্রেপ্তার করেন।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh