মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

জুড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২

মৌলভীবাজারের জুড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন। রোববার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার জুড়ী-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের মানিকসিংহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম ও আল আমিন তালুকদার জানান, দেওয়ান নাজিম উদ্দিন এন্টারপ্রাইজ (সিলেট জ ১১-০২৯৭) এর বাসটি জুড়ী থেকে কুলাউড়ায় যাওয়ার পথে মানিকসিংহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে গাড়ি উল্টে ২০/২৫ জন‌ যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

দুর্ঘটনায় কবলিত গাড়ীতে থাকা সিলেটের মোগলা বাজারের বাসিন্দা তারেকুল ইসলাম (১৭) জানান, হঠাৎ কিছু বুঝে উঠার আগেই গাড়িটি খাদে পড়ে যায়। আমরা গাড়ীতে ২৫/৩০ জন যাত্রী ছিলাম। আকস্মিক এ ঘটনায় সবাই কমবেশি আহত হয়েছে।
এ বিষয়ে জুড়ী থানার এসআই বাদল জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মোঃ কাইয়ুম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh