বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিংকু পুলিশের খাঁচায়

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আটককৃত ব্যাক্তি উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর গ্রামের নিখিল বিহারী দে’র পুত্র  রিংকু দে (৩৬)।
সোমবার (২৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে রিংকু দে’র ঘরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তার কাছ থেকে  ৭৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই মোঃ নাঈমুল হাসান সহ সংজ্ঞীয় ফোর্স।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি কে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh