সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

কুলাউড়ায় কলেজ শিক্ষীকার উপর হামলার ঘটনায় অভিযুক্ত রাসেদ গ্রেফতার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

কুলাউড়ায় লংলা কলেজের অধ্যাপিকা নাজমা বানুকে মারধরের ঘটনায় অভিযুক্ত রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুলাউড়ায় লংলা কলেজের অধ্যাপিকা নাজমা বানুকে মারধরের ঘটনায় কলেজের ছাত্রছাত্রীরা আসামীকে গ্রেপ্তারের দাবিতে ১৩ আগষ্ট (শনিবার) সকাল থেকে কলেজ সম্মুখে প্রধান সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ করতে থাকে। আন্দোলনের তোপে অভিযুক্ত রাশেদকে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপিকা নাজমা বানু কলেজের পাশে মুদিপুর এলাকায় রাশেদের ভাই শামীম মিয়ার বাসায় ভাড়া থাকতেন। শামীম দেশে না থাকায় ওই বাসা রাশেদ দেখাশোনা করতেন।
কয়েকদিন যাবৎ রাশেদ বাসার পানি সরবরাহ করতে বিভিন্ন সমস্যা করছিলেন। বিষয়টি রাশেদকে বারবার বলার পরও পানির সমস্যা সমাধান করে না দেয়ায় রাশেদের মামা আমুদ মিয়াকে শুক্রবার বিষয়টি অবহিত করেন নাজমার স্বামী কুলাউড়া উপজেলার অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব। এতে শুক্রবার রাত ৯টার দিকে রাশেদ ক্ষিপ্ত হয়ে নাজমা বানুসহ তার স্বামীকে কিল-ঘুষি মেরে চাকু দিয়ে হত্যাচেষ্টা করে।
এ ঘটনায় রাতেই নাজমা বানু থানায় অভিযোগ দিলে শনিবার দুপুরে ওসি আব্দুছ ছালেকের দিকনির্দেশনায় পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস ও এসআই আব্দুর রহিম জিবানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে রাশেদকে গ্রেপ্তার করে।
এদিকে, কলেজের শিক্ষিকাকে মারধরের ঘটনায় আসামি রাশেদকে গ্রেপ্তারের দাবিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুলাউড়া-রবিরবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কলেজের শিক্ষার্থীরা।
পরে দুপুর ১টার দিকে পুলিশ আসামি রাশেদকে গ্রেপ্তার করলে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ প্রত্যাহার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষিকা নাজমা বানুকে মারধরের পর থেকে রাশেদ আত্মগোপনে চলে যায়।
শনিবার দুপুরে তাকে রাউৎগাঁওয়ের পালগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh