সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ৬০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মনু গ্রেফতার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৬০২ পিস ইয়াবাসহ মনু মিয়া (৪৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার কর্মধা ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার এলাকায় থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই মো. এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ এক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় গোপন তথ্যের ভিত্তিতে কর্মধার টাট্টিউলি গ্রামের মৃত নানু মিয়া ছেলে মনুকে তার হায়দরগঞ্জ বাজারস্থ চায়ের দোকান থেকে ৬০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এদিকে, কুখ্যাত মাদক ব্যবসায়ী মনুকে পুলিশ গ্রেপ্তার করায় তাৎক্ষণিক হায়দরগঞ্জ বাজারের স্থানীয় জনতা আনন্দ মিছিল করে পুলিশকে ধন্যবাদ জানান।
ওসি আব্দুছ ছালেক জানান, মনু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
সিলেট রেঞ্জ ডিআইজির সার্বিক দিকনির্দেশনা ও জেলা পুলিশ সুপারের নির্দেশে কুলাউড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh