মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ধান ক্ষেতের পাশে মিললো যুবকের লাশ

নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী মুরইছড়া বিজিবি ক্যাম্পের নিকটবর্তী ধান ক্ষেতের পাশ থেকে মঙ্গলবার ১৬ আগস্ট বিকেলে রজব আলী (২০) নামক এক যুবকের লাশ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ট্রাটিউলি (হেবাইরতল) গ্রামের গোলাব আলীর পুত্র রজব আলীর লাশ বিকেলে বিজিবি ক্যাম্পের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন, পরে তারা বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যান এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে লাশ উদ্ধার করে নিহতে বাড়িতে নেয়া হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মুরইছড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ধানক্ষেতের মধ্য দিয়ে রাস্তায় তার লাশ পড়েছিলো। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলো না। পকেটে মোবাইলও ছিলো।
তিনি আরও জানান, নিহতের পরিবারে লোকজনেরও কোন অভিযোগ নেই। নিহত রজব আলী শারীরিকভাবে অসুস্থ ছিলো বলে পরিবার জানায়। তাই লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh