বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় কিশোরীর লাশ উদ্ধার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

কুলাউড়ায় পপি সরকার (১২) নামের এক কিশোরীর  গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পপি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই এলাকার দিগিন্দ্র সরকারের মেয়ে। তারা সুলতানপুরে মৃত আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ, পরিবার ও স্থানীয়রা জানান, দিগিন্দ্র সরকার পরিবার নিয়ে দীর্ঘদিন থেকে সুলতানপুরে মৃত আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার রাতে খাওয়াদাওয়া শেষে পপি তার রুমে ঘুমাতে যায়। সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি স্থানে গলায় ওড়না পেঁচানো পপির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
বিষয়টি লোকজন দ্রুত থানা পুলিশকে জানান। পরে থানার এসআই হারুনুর রশীদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পপির লাশ উদ্ধার করেন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান হারুনুর রশীদ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর মূল কারণ জানা যাবে। সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh