মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে কুলাউড়ায় কৃষক সমাবেশ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেছেন, ‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে বাস্তবায়ন করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অনাবাদি পতিত জমি আবাদের আওতায় নিয়ে আসতে হবে। সেচ ও জলাবদ্ধতার সমাধান করে কৃষিতে শতভাগ সাফল্য অর্জন করতে হবে।
কুলাউড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুদ্দিন আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সূচনা প্রতিনিধি মনোজ কান্তি দাস ও বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত আশীষ পাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, প্রেসক্লাব কুলাউড়া সভাপতি আজিজুল ইসলাম,রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ, সাংবাদিক ময়নুল হক পবন, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, এস আর অনি চৌধুরী, প্রমুখ।
সমাবেশে প্রায় দুইশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh