রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে

কুলাউড়ায় সফি আহমদ সলমান দাবা প্রতিযোগিতা ২০ নভেম্বর

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান এর আয়োজনে এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের পরিচালনায় আগামী ২০ নভেম্বর রোববার কুলাউড়ায় অনুস্টিত হবে একদিনের আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা।

সকাল ১০টায় খেলা শুরু হয়ে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

কুলাউড়া উপজেলায় এই প্রথম বারের মতো বিগ বাজেটের অনুষ্টিতব্য আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় ১ম পুরস্কার: ১০,০০০/-টাকা, ২য় পুরস্কার: ৭০০০/-টাকা, ৩য় পুরস্কার: ৫০০০/-টাকা, ৪র্থ পুরস্কার: ৩০০০/-টাকা, ৫ম পুরস্কার: ২০০০/-টাকা, ৬ষ্ট পুরস্কার: ১০০০/-টাকা, ৭ম পুরস্কার: ১০০০/-টাকা, ৮ম পুরস্কার: ১০০০/-টাকা, ৯ম পুরস্কার: ১০০০/-টাকা, ১০ম পুরস্কার: ১০০০/-টাকা। ১১তম পুরস্কার: ১০০০/-টাকা, ১২তম পুরস্কার: ১০০০/-টাকা। এন্ট্রি ফি-৩০০/-টাকা দিয়ে যারা রেজিস্ট্রেশন করবেন তাদের প্রত্যেক খেলোয়াড়ের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে।

দ্রুত নাম তালিকা ভুক্তির জন্য নিম্ন মোবাইল নাম্বারে-01715-045664/01711-945491/01767-547237/01724-754274 যোগাযোগ করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরুধ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh