বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ইছামতিতে নৌকাবাইচ, হাজার হাজার মানুষের ভিড়

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

ঢাকার নবাবগঞ্জের ইছামতি নদীতে অনুষ্ঠিত নৌকাবাইচ দেখতে ধাপারীবাজার, গোবিন্দপুর, বান্দুরাবাজার এলাকার পাড়গুলোতে হাজারও মানুষের ভিড় ছিল। 

মঙ্গলবার আয়োজিত নৌকাবাইচে মুহুর্মুহু করতালি আর উল্লাসে ফেটে পড়েন সবাই। করোনাভাইরাসের লকডাউনের পর হঠাৎ করে নবাবগঞ্জে এমন উত্তেজনা ছড়িয়ে পড়ার কারণ ইছামতি নদীতে দাপিয়ে বেড়াচ্ছে ৫টি নৌকা, তারা অংশ নিচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ   প্রতিযোগিতায়। 

নবাবগঞ্জবাসী তাদের বহু পুরাতন শেকড়ের সেই ছোঁয়া পেয়ে মেতে উঠেছে নারী-পুরুষ, শিশু-কিশোররা। নদীর দু’পারে বসেছে  মেলা। বিভিন্ন এলাকা থেকে স্বজনরা এসেছেন নৌকাবাইচ দেখতে। স্থানীয়রা বাড়িতে পিঠাপুলি ও বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করেছেন।

নৌকাবাইচ আয়োজক কমিটির সভাপতি মাসুম মোল্লা বলেন, নৌকাবাইচ বাংলার লোকসংস্কৃতির অন্যতম উপাদান; এটি গ্রামবাংলার ঐতিহ্য। এসব ঐতিহ্য ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথমস্থান লাভ করে খাঁন বাড়ির নৌকা। আয়োজক কমিটি প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাকে টেলিভিশন উপহার দেয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh