শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত

সন্ত্রাস ও জঙ্গিবাদ পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করবে পুলিশ: আইজিপি

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করবে পুলিশ।’

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ সদর থানা কমপ্লেক্সে পুলিশ মল এবং সুনামগঞ্জ পুলিশ লাইনসে ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধনের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জিরো ট্রলারেন্স নীতির আলোকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সব গোয়েন্দা সংস্থা ও প্রশাসন একযোগে বিগত সময়ে কাজ করেছে। এজন্য হলি আর্টিজানের পর আর তেমন কোনো ঘটনা দেশের কোথাও ঘটেনি।’ তিনি বলেন, ‘পুলিশের জঙ্গি-সন্ত্রাস মোকাবিলায় প্রশিক্ষণ আছে। পুলিশ তাদের আগে হাঁটে। এ জন্য সবসময়ই পুলিশ সফল হয়েছে।’

গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের এই সময় সবকিছুই পুলিশ পেশাদারিত্বের সঙ্গেই মোকাবিলা করবে।’

সকাল সাড়ে দশটায় সুনামগঞ্জ শহরের পুলিশ লাইনে হেলিকপ্টারে নেমে পুলিশপ্রধান প্রথমে পুলিশ মল উদ্বোধন করেন। শেষে পুলিশ লাইনসে যান। সেখানে ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন করেন।

গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় পুলিশপ্রধান বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে প্রথম আমার নিজের জেলা সুনামগঞ্জে আসা।’ এ সময় তিনি শৈশবের স্মৃতিচারণ করেন।

পুলিশপ্রধানের গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh