বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

কুলাউড়ায় থানাপুলিশের অভিযানে ভারতীয় মদসহ আব্দুল মালিক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের ঘাটের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মালিক শরীফপুরের সঞ্জরপুর গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে।

থানাপুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ শরীফপুর ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে শরীফপুরের ঘাটের বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী মালিককে ৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করেন।
ওসি মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার (১৩ নভেম্বর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh