বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

জুড়ীতে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

জহিরুল ইসলাম সরকার
  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

মৌলভীবাজার জেলার জুড়ীতে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার নয়াগ্রামের কৃষক আব্দুল গফুরের হাতে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার নাজমুল কায়সার, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, ঠিকাদার সাইদুল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে এ উপজেলায় ৪টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন, ৩ টি পাওয়ার থ্রেসার ও ২ টি পটেটো ডিগার কৃষকদের অনুকুলে বরাদ্দ দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh