বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

কুলাউড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ হারিস মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম গুঁড়াভুই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই সালাউদ্দীন মিফতা সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাজারের পশ্চিম গুঁড়াভুই গ্রাম থেকে এক কেজি গাঁজাসহ হারিস মিয়াকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh