শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

বড়লেখায় স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

মৌলভীবাজার  জেলার বড়লেখায় রহিম আহমদ (১৪) নামে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বর্ণি ইউনিয়নের উত্তর বর্ণি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত রহিম বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রাম মৃত হোসেন আহমদের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত স্কুল ছাত্র রহিম আহমদের বাবা-মা নেই। সে উত্তর বর্ণি গ্রামের নানা বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ালেখা করতো। মঙ্গলবার দিবাগত রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে রহিম। বুধবার সকালে স্কুলে যাওয়ার সময় অতিবাহিত হলেও ঘুম থেকে না ওঠায় তার খালা (রহিমের) শয়নকক্ষের জানালা খুলে দেখেন, ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে রহিম ঝুলছে। পরে থানায় খবর দিলে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল করেন। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh